#Being Human
The story of a Social Worker এ যেন এক ব্যস্ততায় ঘিরে থাকা জীবন। রাতভর ঘুম শেষে শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা। অবসর নেই বললেই চলে। মাঝে মাঝে তিনি ব্যস্ত জীবনের অংক কষতে বসেন। কিন্তু জীবনকে উপলব্ধি করতে আর মনের খোরাক যোগান দিতে কোনো মাধ্যম খুঁজে পাননা। আর এই ব্যস্ততার মাঝে কিছু সময় বরাদ্দ থাকে পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য । আর বাকি সময়গুলো কাটানো হয় তার ভাতব্যাংক/BhaatBank এর সাথে। যেখানে আত্মার প্রশান্তি পাওয়া যায়। BhaatBank হচ্ছে এমন একটি প্রকল্প যেটি অসহায়, অনাথ, এতিম, শিশুসহ দুস্থ বৃদ্ধ লোকদের ক্ষুধা নিবারণ করার জন্য ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রনা নিয়ে রোজ অনেক শিশু দুয়ারে- দুয়ারে ছুটাছুটি করে। হয়তোবা তাদের হাহাকার কেউ শুনতে পায়না। আবার খাদ্যের অভাবে প্রাণ হারায় অনেক নিষ্পাপ ফুলের মতন "শিশু"। খুব কমসংখ্যক লোকই তাদের আর্তনাদ শুনতে পায়। তাদেরই মধ্যে তিনি একজন Mohammad L Hassan ভাইয়া। তাই তিনি এবং তার বন্ধুবান্ধবদের উৎসাহে আর মহৎ উদ্যোগে গড়ে উঠে BhaatBank.org। ব্যস্ত শহরে সবাই ব্যস্ত কাজের ছ...





